১৩ জুন ২০২৬, শনিবার, ১৭:৫৯

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ভোটকেন্দ্রে হাদি হত্যার বিচার চাইলেন বোন মাসুমা

ভোটকেন্দ্রে হাদি হত্যার বিচার চাইলেন বোন মাসুমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০০

ভোট দিতে এসে ভাই, ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করেছেন তার বোন মাসুমা হাদি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এই প্রতিবাদ জানান।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় মাসুমার হাতে ভাইয়ের হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি সংবলিত একটি প্ল্যাকার্ড দেখা যায়। তিনি বলেন, “১৭০০ শহীদ ও হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আজকের এই নির্বাচন। জুলাই বিপ্লবের পর আমার ভাইকে হত্যা করা হয়েছে। যে সরকারই আসুক, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার করতেই হবে।”

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া শরীফ ওসমান হাদি গত ১৩ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে সিআইডি অধিকতর তদন্ত করছে। মাসুমার এই শান্তিপূর্ণ প্রতিবাদ কেন্দ্রে উপস্থিত ভোটার ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আরও পড়ুন