১৩ জুন ২০২৬, শনিবার, ১৮:০৯

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

দ্রুত নিষ্পত্তির উদ্যোগে হাইকোর্টে উঠছে আছিয়া-নুসরাত মামলা

দ্রুত নিষ্পত্তির উদ্যোগে হাইকোর্টে উঠছে আছিয়া-নুসরাত মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১৬:৪৭

নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত শুনানির অংশ হিসেবে মাগুরার শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা এবং ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলা হাইকোর্টের বিশেষায়িত বেঞ্চের কার্যতালিকাভুক্ত হয়েছে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার এ দুই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ জুন প্রধান বিচারপতি এ বিশেষ বেঞ্চ গঠন করেন।

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলায় বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।

গত বছরের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়। মামলাটির বিচারিক কার্যক্রম মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয়।

অন্যদিকে, ২০১৯ সালের বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলা-য় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

যৌন নিপীড়নের অভিযোগের জেরে আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতকে মাদরাসার ছাদে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে তা অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানো হয়। দুই মামলার পেপারবুক প্রস্তুত শেষে শুনানির জন্য বিশেষ বেঞ্চে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন