৮ মামলায় নাম, তিনটিতে জামিনে মুক্ত আফ্রিদি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২৩:০৬
জুলাই আন্দোলনকেন্দ্রিক তিন মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) অনেকটা গোপনীয়তার মধ্যেই তাকে মুক্তি দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলায় এজাহারে নাম থাকলেও সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
এর আগে ২০২৫ সালের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। এরপর প্রায় ১১ মাস কারাগারে ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মোট আটটি মামলা হয়। এর মধ্যে সাতটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি।
তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এগুলো হলো ওয়ারী থানার প্রতারণার মামলা এবং যাত্রাবাড়ী ও বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলা। তবে রামপুরা থানার একটি হত্যা এবং বাড্ডা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও বনানী থানার চারটি হত্যাচেষ্টা মামলায় তার নাম থাকলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বিষয়টিকে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আফ্রিদি। পরে আপিল বিভাগও সেই জামিন বহাল রাখেন। সর্বশেষ ২১ জুলাই ওয়ারী থানার প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।
কারা অধিদপ্তর জানিয়েছে, জামিননামা যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী বলেছেন, অন্য মামলায় কাউকে গ্রেপ্তার দেখানো বাধ্যতামূলক নয়, তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত পুলিশের ওপর নির্ভর করে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
