২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্তের দাবি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্তের দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৫:১২

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে পৃথকভাবে এসব অভিযোগ দাখিল করা হয়।

বাংলাদেশ আজাদ পার্টির পক্ষে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দলের নেতা অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। তিনি জানান, মো. সাহাবুদ্দিনের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধেও তদন্তের আবেদন করা হয়েছে।

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটলেও রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর ভূমিকা নেননি। এছাড়া ৫ আগস্ট পর্যন্ত আয়নাঘর, গুম ও হত্যার মতো অভিযোগ নিয়েও তিনি প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। এসব ঘটনায় তার ‘মৌন সম্মতি’ ছিল বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ আজাদ পার্টির দাবি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযানসহ বিভিন্ন সময়ের গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট সময়ের রাষ্ট্রপ্রধান হিসেবে আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের দায় রয়েছে। ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ নীতির আওতায় তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলেও দাবি করে দলটি।

এদিকে, রাষ্ট্র সংলাপ ফোরামও একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক একটি অভিযোগ দাখিল করেছে। সংগঠনটির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছিলেন মো. সাহাবুদ্দিন। সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে তদন্তের আবেদন জানানো হয়েছে।

তবে অভিযোগগুলোর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া অভিযোগের বিষয়ে মো. সাহাবুদ্দিন বা আবদুল হামিদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন