২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: হাসিনা-আজিজ-বেনজীরসহ ৩৩ পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা: হাসিনা-আজিজ-বেনজীরসহ ৩৩ পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৪:২৫

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৩৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

এর আগে চিফ প্রসিকিউটর জানান, তদন্তে শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন।

যাদের বিরুদ্ধে অভিযোগ

আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, শাহরিয়ার কবির, ডা. ইমরান এইচ সরকার, সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল বাবুসহ মোট ৪১ জন।

এ ছাড়া আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট

২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে হতাহতের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, রাত ১১টার পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। অভিযানে গুলি, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ তদন্ত শেষে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। অভিযোগ আমলে নেওয়ার মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হলো।

আরও পড়ুন