কোন চায়ে মিলবে বেশি স্বাস্থ্যসুবিধা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১১:২৩
চা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকালের শুরু থেকে আড্ডা কিংবা কাজের ফাঁকে এক কাপ চা যেন অনেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে সব চা কি সমান উপকারী? আর চা পান করার সঠিক উপায়ই–বা কী?
সম্প্রতি চীনের টি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক মিংচুয়ান ইয়াং ও লি ঝৌর নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় চা পানের নানা স্বাস্থ্যগত দিক উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে বেভারেজ প্ল্যান্ট রিসার্চ’ সাময়িকীতে।
চা পানের সঠিক উপায়
গবেষকদের মতে, চায়ের স্বাস্থ্যসুবিধা অনেকটাই নির্ভর করে এটি কীভাবে পান করা হচ্ছে তার ওপর। ঘরে তৈরি ঐতিহ্যবাহী লিকার চা স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী। অন্যদিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত চা বা বাবল টি নিয়মিত পান করলে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
তাঁদের পরামর্শ, চায়ের প্রকৃত পুষ্টিগুণ পেতে পরিমিত মাত্রায় সাধারণ লিকার চা পান করাই ভালো।
গ্রিন টি কেন এগিয়ে
চা তৈরি হয় ক্যামেলিয়া সাইনেনসিস উদ্ভিদের পাতা থেকে। এতে থাকা পলিফেনল ও ক্যাটেচিন নামের উপাদান শরীরের জন্য উপকারী বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।
গবেষকদের ভাষ্য, নিয়মিত চা পানের সঙ্গে অকালমৃত্যুর ঝুঁকি কমার সম্পর্ক রয়েছে। বিশেষ করে গ্রিন টি রক্তচাপ নিয়ন্ত্রণ, কোলেস্টেরলের মাত্রা কমানো এবং হৃদ্রোগের ঝুঁকি হ্রাসে সহায়ক হতে পারে।
এ ছাড়া গ্রিন টি—
স্থূলতা নিয়ন্ত্রণে সাহায্য করে।
ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
শরীরের চর্বি কমাতে সহায়তা করে।
বিপাকক্রিয়া বা মেটাবলিক কার্যকারিতা উন্নত করে।
বয়স বাড়ার সঙ্গে স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
পেশি ক্ষয় রোধ করে শারীরিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করে।
তবে গবেষকেরা বলছেন, গ্রিন টি নিয়ে তুলনামূলক বেশি গবেষণা হলেও ব্ল্যাক টি, ওলং টি, হোয়াইট টি কিংবা ইয়েলো টির স্বাস্থ্যসুবিধা নিয়ে এখনো পর্যাপ্ত তথ্য নেই।
বোতলজাত ও বাবল টি নিয়ে সতর্কতা
বর্তমান সময়ে বোতলজাত রেডি-টু-ড্রিংক চা এবং বাবল টি বেশ জনপ্রিয়। কিন্তু গবেষকদের মতে, এসব পানীয়তে সাধারণত অতিরিক্ত চিনি, কৃত্রিম মিষ্টিকারক, রিফাইনড স্টার্চ, ফ্লেভারিং এজেন্ট ও সংরক্ষণকারী উপাদান ব্যবহার করা হয়।
এ ছাড়া কীটনাশকের অবশিষ্টাংশ, ভারী ধাতু এবং মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে গবেষণায়। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিমাণে এসব পানীয় গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা।
অতিরিক্ত চা পানের ঝুঁকি
সাপ্লিমেন্টে লিভারের ক্ষতি
ওজন কমানোর জন্য অনেকেই গ্রিন টি এক্সট্রাক্ট বা সাপ্লিমেন্ট গ্রহণ করেন। গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত মাত্রায় এসব সাপ্লিমেন্ট গ্রহণ করলে লিভারের ক্ষতি হতে পারে।
এর জন্য দায়ী গ্রিন টি–তে থাকা এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট (ইজিসিজি) নামের একটি উপাদান। তবে গবেষকেরা বলছেন, সাধারণভাবে চা পান থেকে এ ধরনের গুরুতর বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি।
আয়রন ও ক্যালসিয়াম শোষণে বাধা
খাবারের সঙ্গে বা খাবারের পরপরই অতিরিক্ত চা পান করলে উদ্ভিজ্জ উৎসের আয়রন এবং ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি হতে পারে। বিশেষ করে নিরামিষভোজী বা পুষ্টিঘাটতিতে ভোগা ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি
গবেষণার একটি উল্লেখযোগ্য তথ্য হলো, কিছু টি-ব্যাগ ফুটন্ত পানিতে ব্যবহারের সময় বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক কণা নির্গত করতে পারে। গবেষকদের তথ্য অনুযায়ী, একটি টি-ব্যাগ থেকে ১০ লাখেরও বেশি মাইক্রোপ্লাস্টিক কণা পানিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
গবেষকদের পরামর্শ
গবেষকদের মতে, সুস্থ থাকতে চাইলে ঘরে তৈরি সাধারণ লিকার চা পরিমিত পরিমাণে পান করাই সবচেয়ে ভালো অভ্যাস। অন্যদিকে অতিরিক্ত চিনি ও বিভিন্ন সংযোজকযুক্ত প্রক্রিয়াজাত চা এবং বাবল টি যতটা সম্ভব সীমিত রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন
- • আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- • ময়মনসিংহের ধোবাউড়ায় শিশুর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন,তদন্তে পুলিশ
- • রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, হতাহত ৬
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
- • ফ্রান্সে শুরু জি৭ শীর্ষ সম্মেলন, ইরান সংকটই থাকছে আলোচনার কেন্দ্রবিন্দু
- • বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই শুরু করতে চায় ইরান
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
