২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১৩

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীনতার পক্ষে ইইউ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীনতার পক্ষে ইইউ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে, ২০২৬, ১০:২০

গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে মুক্ত গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে এর প্রভাবকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ঢাকাস্থ ইইউ অফিস এক বার্তায় জানায়, “গণমাধ্যমের স্বাধীনতা আমাদের সবার স্বাধীনতা।” সংস্থাটি দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের বহুত্ববাদ, সম্পাদকীয় স্বাধীনতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত এই দিবসটি গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিকতা ও পেশাগত দায়িত্বের গুরুত্ব তুলে ধরার একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

দিবসটির সূচনা হয় ১৯৯১ সালে ইউনেস্কো-এর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের মাধ্যমে। পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।

এরপর থেকে বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন, যেখানে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।

আরও পড়ুন