বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৪:১০
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।
ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করবে। তিনি জানান, মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।
বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তুরস্ককে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে শিক্ষা ও প্রযুক্তিখাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছে বাংলাদেশ। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানানো হয়।
অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন।
তিনি জানান, দুই দেশের সহযোগিতা ইতোমধ্যে দুই বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে মানবিক ভূমিকার জন্য প্রশংসা করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে তুরস্ক কাজ করে যাবে।
আরও পড়ুন
- • সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের
- • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • ইমরান হাশমির ‘সিরিয়াল কিসার’ ইমেজ ছিল পরিকল্পিত কৌশল
- • বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের
- • চোটের কারণে, নেইমার খেলছেন না
- • দৌলতদিয়া ফেরিঘাটে এস বি সুপার ডিলাক্স বাস দুর্ঘটনা: সর্বশেষ পরিস্থিতি
- • বায়তুল ইজ্জতে বিজিবির অ্যান্টি-ট্যাংক অস্ত্রের প্রশিক্ষণ সম্পন্ন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
