০৬ জুন ২০২৬, শনিবার, ২১:৩১

শিরোনাম
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির শিশু মৃত্যু তদন্তে অবহেলার প্রমাণ, শাস্তিমূলক ব্যবস্থা আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের তিন দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বৈঠক

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১৮:৪৬

দেশের ঋণ ও খেলাপি ঋণের চাপের মধ্যেও ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে আয়োজিত ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশ একদিকে সমুদ্রসম্পদের সুযোগ পাচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প অর্থনীতিতে রূপান্তরের এ সময়ে কৃষিপণ্যকে কৃষি-শিল্প পণ্যে রূপান্তরে প্রযুক্তি, দক্ষতা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের জিডিপি, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে কৃষির অবদান উল্লেখযোগ্য। কৃষি ও কৃষি-শিল্প খাতের উন্নয়নে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নীতিনির্ধারণেও সহায়ক ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাত নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গণমাধ্যমের সাতজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন