পঞ্চগড় সদর হাসপাতালের আরএমও সাময়িক বরখাস্ত
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৫৬
ধর্ষণের শিকার শিশুর বাবার সঙ্গে অশালীন ও অপেশাদার আচরণের অভিযোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডা. আবুল কাশেম রোগীর স্বজনের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এই আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য। এজন্য তাকে ওই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুর বাবার কাছে মামলাসংক্রান্ত কাগজপত্র না পাওয়ায় ক্ষিপ্ত হন ডা. কাশেম। এ সময় তিনি শিশুর বাবাকে গালিগালাজ করে ক্ষুব্ধ হয়ে শিশুটিকে ছাড়পত্র দিয়ে দেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, চিকিৎসক শিশুর বাবা ও স্বজনদের সঙ্গে অশালীন, অপমানজনক আচরণ করেছেন এবং হুমকিস্বরূপ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন।
ঘটনার পরপরই সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ডা. কাশেমকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং তাকে আরএমও পদ থেকে সরিয়ে দেন।
আরও পড়ুন
- • নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’
- • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- • বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর কারণ জানাল আইসিসি
- • কেটি পেরি-লিসাদের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি সঞ্জয়
- • প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
- • ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
- • মিরপুরে ফের উদ্ধার নারীর অর্ধগলিত মরদেহ
- • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
