০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:০২

শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু

পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা চালু হবে: ভারতীয় হাইকমিশনার

পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা চালু হবে: ভারতীয় হাইকমিশনার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০৯

বাংলাদেশের জন্য চিকিৎসাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু আছে এবং পরিস্থিতির উন্নতি হলে ভারত সব ধরনের ভিসা প্রদান শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারত ও বাংলাদেশে এই উৎসব সমান উৎসাহে পালিত হয় এবং এটি দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ায়।

এর আগে তিনি কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি ও ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাঁকে স্বাগত জানান। চা-চক্র শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে তিনি রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম ও কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক।

এর আগে পূজামণ্ডপ পরিদর্শনে আসেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। তারাও আরতি উপভোগ করেন।

আরও পড়ুন