০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৭:০০

শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু

সম্পর্কের শক্তি জনগণের ঐতিহ্যে নিহিত: ভারতীয় হাইকমিশনার

সম্পর্কের শক্তি জনগণের ঐতিহ্যে নিহিত: ভারতীয় হাইকমিশনার

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৯

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রকৃত শক্তি নিহিত রয়েছে দুই দেশের জনগণ, তাদের যৌথ ঐতিহ্য এবং পারস্পরিক শ্রদ্ধার ভিতে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, তার স্ত্রীসহ ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাষ্টমীর পূজায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত ইতিহাস ও ভূগোলের মাধ্যমে সংযুক্ত দুটি দেশ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগের মধ্য দিয়ে এই সম্পর্ক আবেগগতভাবে গড়ে উঠেছে। ভাষা, সাহিত্য, শিল্প, সঙ্গীত ও উৎসব—সব মিলিয়ে দুই দেশ একটি গভীর সাংস্কৃতিক ঐতিহ্য ভাগ করে নেয়। দুর্গাপূজা এমনই একটি ঐতিহ্যের প্রতীক।

তিনি বলেন, দুর্গাপূজা কেবল ভক্তির উৎসব নয়, এটি সংস্কৃতি, অন্তর্ভুক্তি এবং করুণারও উদযাপন। এ সময় পরিবার ও সমাজ একত্রিত হয়, শিল্প ও সঙ্গীতের মাধ্যমে সমাজ প্রাণবন্ত হয়ে ওঠে। দুর্গাপূজা মন্দের ওপর শুভ, অন্ধকারের ওপর আলো এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক।

ভারতীয় হাইকমিশনার বলেন, এ উৎসব আমাদের মনে করিয়ে দেয়, আমাদের সাংস্কৃতিক বন্ধন জাতীয় সীমানার চেয়েও প্রাচীন ও গভীর। এদিন তিনি দেবী দুর্গার কাছে জ্ঞান, করুণা, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করেন এবং বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হোক বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন