এলডিসি উত্তরণে সতর্কতার পরামর্শ তারেক রহমানের
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:০৩
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় নিয়ে সতর্ক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টের এ কথা লেখেন তিনি।
এলডিসি থেকে উত্তরণে উদ্বিগ্ন হওয়ার অনেক বিষয় রয়েছে উল্লেখ করে তারেক রহমান লেখেন, এতে অর্থনীতি ও জনগণ সরাসরি প্রভাবিত হতে পারে। এছাড়া, পোশাক খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, বাণিজ্য সরবরাহ এবং আধুনিক অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি আরও লেখেন, এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থা ভর্তুকিসহ যেসব বাণিজ্য সুবিধা দিচ্ছে তা আর পাওয়া যাবে না। এতে প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি পেতে পারে। দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে ঝুঁকিমুক্ত থাকে, তা নিশ্চিত করতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। পোষ্টে দেশের রিজার্ভ ও ঋণের চাপে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
