২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১৩

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা

মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫, ১৪:৪৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জন নিহত হওয়া ঘটনায় গঠিত তদন্ত কমিটি বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ রাজধানীর বাইরে সরানোর সুপারিশ করেছে।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। কমিটি প্রস্তাব করেছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেনিং ঢাকার বাইরে আয়োজন করা হোক।

উল্লেখ্য, ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ২৮ জন শিক্ষার্থী, ৩ শিক্ষক, ৩ অভিভাবক ও ১ কর্মচারী রয়েছেন। তদন্তে উঠে এসেছে, বিমান উড্ডয়নের ত্রুটি এবং পাইলটের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।

প্রেস সচিব আরও জানিয়েছেন, স্কুল ভবন রাজউকের অনুমোদিত বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী নির্মিত হয়নি। ভবনে মাত্র একটি সিঁড়ি ছিল, যেখানে ন্যূনতম তিনটি থাকা উচিত ছিল।

প্রধান উপদেষ্টা প্রতিবেদনের আলোকে বরিশাল ও বগুড়ার রানওয়ে সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন এবং সাভার, কাঞ্চন ও তারাবো পৌরসভায় বিল্ডিং অনুমোদনের ক্ষেত্রে রাজউকের নিয়ম কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন