পাবনায় উদ্বোধনের আগেই ধসে পড়ছে নতুন সেতু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৫৬
উদ্বোধনের আগেই ভেঙে পড়ে যাচ্ছে পাবনার আটঘড়িয়ায় নির্মিত একটি সেতু। স্থানীয়রা বলছেন, ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পর্যাপ্ত মালামাল না দিয়ে সেতুটি নির্মান করায় এমন ফাটল দেখা দিয়েছে। প্রশাসনের তদারকির অভাব রয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্বোধনের আগেই ভেঙে পড়া অংশ, আর কোথাও বড় বড় ফাটল। ভাঙাচোরা এই সেতুটি দেখে মনে হতে পারে বহু পুরনো কোনো ব্রিজ। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এটি সম্প্রতি নির্মিত একটি নতুন সরকারি সেতু। যেখানে এখন পর্যন্ত কোনো যানবাহন চলাচলই শুরু হয়নি। কিন্ত বেশীরভাগ যায়গায় দেখা দিয়েছে ভাঙ্গন।
এছাড়া অন্তত ১৫-২০ যায়গার ফাটল সিমেন্ট ও বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা। পাবনার আটঘড়িয়া উপজেলার চান্দাই এলাকায় ৩৭ লাখ টাকা ব্যায়ে ১১ মিটারের একটি সেতু নির্মানের কার্যাদেশ দেয় আটঘড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়। এই নির্মান কাজটি করছেন পাবনার ঠিকাদার প্রতিষ্ঠান ফিরোজ কন্সট্রাকশনের ঠিকাদার মো: ফিরোজ আলী।
স্থানীয় ব্যবসায়ী হাসান আলী বলেন প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়। দুর্নীতি ও নির্মাণ অনিয়মেই এমন বেহাল অবস্থা হয়েছে সেতুটির।
নাম প্রকাশ না করার স্বার্থে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, নিম্নমানের সামগ্রী ও ৪ বস্তা খোয়ার সাথে ৪ বস্তা বালির সাথে শুধুমাত্র একবস্তা সিমেন্ট ব্যাবহারের কারণেই ব্রীজে ভাঙ্গন ধরেছে। এবিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে জবাব চাইতে গেলেও উল্টো ভয় ভীতি দেখানো হয়।
ঠিকাদার প্রতিষ্ঠান ফিরোজ কন্সট্রাকশনের জেনারেল ম্যানেজার মো: আবুল হাশেম বলেন, অনিয়ম নয়, সঠিকভাবেই সেতু নির্মান চলছে।
পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, অনিয়ম পেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ব্রিজটি পূন:নির্মাণ না হলে ওই এলাকার কৃষকের ২ হাজার একর জমির ফসলাদি মাঠ থেকে বাড়ি নিয়ে যাওয়া হুমকিতে পড়বে বলে জানান এলাকাবাসী।
আরও পড়ুন
- • মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
- • বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা
- • আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
