হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ০১:০৪
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ইরান যুদ্ধ নিয়ে সরাসরি মন্তব্য করে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দ্রুত জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সোমবার (২০ এপ্রিল) চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে শি এসব কথা বলেন।
তিনি বলেন, হরমুজ প্রণালি স্বাভাবিক নৌ চলাচলের জন্য সব সময় উন্মুক্ত থাকা উচিত। তবে এ বিষয়ে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র বা ইরানের নাম উল্লেখ করেননি।
শি জিনপিং বলেন, চীন তাৎক্ষণিক ও সর্বাত্মক যুদ্ধবিরতি চায় এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিতে প্রস্তুত।
এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দ্বারা একটি ইরানি জাহাজ 'জোরপূর্বক আটক' করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। শির এই মন্তব্য সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আসে।
গত সপ্তাহেও শি জিনপিং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক শৃঙ্খলা ভেঙে পড়ার পথে। একই সময় আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি সতর্ক করে বলেন, বিশ্বকে জঙ্গলের আইনে ফিরে যেতে দেওয়া যাবে না।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেন, শি জিনপিং তাকে একটি 'সুন্দর চিঠি' পাঠিয়েছেন। সেখানে চীন ইরানে অস্ত্র সরবরাহ করছে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।
ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি চালু রাখার বিষয়ে চীন সন্তুষ্ট।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্যমতে, ২০২৫ সালে ইরান থেকে রপ্তানিকৃত তেলের ৮০ শতাংশেরও বেশি চীন কিনেছে, যা দেশটিকে ইরানের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত করেছে।
আরও পড়ুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
