০৫ জুন ২০২৬, শুক্রবার, ০১:৫৪

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

বান্দরবানে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ১

বান্দরবানে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি টহলদল ২১ ফেব্রুয়ারি ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১.১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়।

অভিযানে উখিয়ার বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা বছির আহম্মেদ (৫০)-কে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়। তিনি আবু সিদ্দিকের ছেলে বলে জানা গেছে। এর আগে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক পৌনে ১০টার দিকে একই ব্যাটালিয়নের অধীন বাইশফাঁড়ী বিওপির আরেকটি দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
আরও পড়ুন