বাড়ছে রিজার্ভের ওপর চাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৩
দেশের অর্থনীতিতে পণ্য বাণিজ্যে ঘাটতির চাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে। রপ্তানি আয় কমলেও আমদানির ব্যয় পাল্লা দিয়ে বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (বিওপি) সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
বাণিজ্য ঘাটতির চিত্র প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ কোটি ৪০ লাখ ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৯৭৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি ১৮ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।
আমদানি ও রপ্তানি পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ৩ হাজার ৩৬৮ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৫ শতাংশ বেশি। বিপরীতে রপ্তানি আয় হয়েছে ২ হাজার ২১২ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৯ শতাংশ কম। মূলত রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও ডালসহ নিত্যপণ্যের বাড়তি আমদানি ব্যয়ের কারণে এই ঘাটতি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লেনদেনের সামগ্রিক ভারসাম্য বর্তমানে চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স) ঘাটতি গত বছরের তুলনায় কিছুটা কমে ৩৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ১৮ শতাংশ প্রবৃদ্ধি এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৮২ কোটি ডলারে উন্নীত হওয়ায় সামগ্রিক লেনদেনে (ওভারঅল ব্যালেন্স) ১৯৪ কোটি ডলারের উদ্বৃত্ত রয়েছে।
তবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের (পোর্টফোলিও ইনভেস্টমেন্ট) চিত্র উদ্বেগজনক। অর্থবছরের প্রথম ছয় মাসে শেয়ারবাজার থেকে প্রায় ১০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ চলে গেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ কোটি ডলার। এই ধারাবাহিক বাণিজ্য ঘাটতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হারের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
- • সিসিটিভিতে ধরা পড়ল কুয়েত বিমানবন্দরে ড্রোন আঘাতের মুহূর্ত
- • আবারও যুদ্ধবিরতিতে সম্মত লেবানন-ইসরায়েল
- • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
- • রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আজ চূড়ান্ত শুনানি
- • ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে চাপে ফেলল মার্কিন প্রতিনিধি পরিষদ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
