সৌদির উপহারের খেজুর থেকে বঞ্চিত রংপুর সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২০:১৮
পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া খেজুর দেশের প্রতিটি জেলায় বরাদ্দ দেওয়া হলেও রংপুর সিটি করপোরেশন এলাকার হতদরিদ্ররা সেই বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে। জেলার আটটি উপজেলায় খেজুর বরাদ্দ দেওয়া হলেও রংপুর সিটি করপোরেশনের জন্য কোনো আলাদা বরাদ্দ রাখা হয়নি বলে জানা গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে নগরীর দরিদ্র ও সচেতন মহল।
সরকারি সূত্রে জানা গেছে, সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে বাংলাদেশে মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর উপহার দিয়েছে। এই খেজুর দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দিয়েছে সরকার, যাতে রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তা বিতরণ করা যায়। এই বরাদ্দের অংশ হিসেবে রংপুর পেয়েছে প্রায় ২০১ কেজি খেজুর। তবে সেই খেজুর জেলার আটটি উপজেলায় পাঠানো হলেও রংপুর সিটির এলাকার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।
বুধবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া।
তিনি জানান, জেলার জন্য বরাদ্দ করা খেজুর জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় খেজুর বিতরণ করা হবে। এ ছাড়া জেলা প্রশাসক নিজেও কিছু মাদরাসা ও এতিমখানায় সরাসরি খেজুর বিতরণ করবেন। তবে জেলার আটটি উপজেলায় বরাদ্দ থাকলেও সিটি করপোরেশনের জন্য কোনো বরাদ্দ না থাকায় নগরীর হতদরিদ্র মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নগরীর কয়েকজন নিম্ন আয়ের বাসিন্দা বলেন, রংপুর সিটিতে শুধু ধনী মানুষ বাস করে, এমনটা তো নয়। এখানে অনেক দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী মানুষ আছে, যারা কষ্ট করে সংসার চালায়। রমজানে তাদেরও সহায়তা প্রয়োজন। তাহলে তারা কেন এই বরাদ্দ থেকে বঞ্চিত হবেন? সিটি করপোরেশন এলাকায়ও অসংখ্য মাদরাসা ও এতিমখানা রয়েছে। সেখানে থাকা এতিম ও অসহায় শিশুদেরও এই খেজুর পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু তাদের জন্য কোনো বরাদ্দ না থাকায় বিষয়টি অনেকের কাছেই অযৌক্তিক মনে হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর জেলার সভাপতি ফখরুল আনাম বেঞ্জু জানান, সৌদি আরবের পক্ষ থেকে খেজুর উপহার দেওয়া অবশ্যই একটি ইতিবাচক উদ্যোগ। এতে দরিদ্র মানুষ উপকৃত হতে পারে। তবে এই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না থাকে, সেটি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ‘জেলার অন্যান্য উপজেলায় যখন বরাদ্দ দেওয়া হয়েছে, তখন রংপুর সিটি করপোরেশন এলাকাকেও সেই তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ছিল। কারণ নগর এলাকাতেও অনেক দরিদ্র ও অসহায় মানুষ বাস করেন। খেজুর আসার বিষয়টি খুবই ভালো উদ্যোগ। তবে উদ্যোগটির আরো পরিসর বড় হলে ভালো হতো। তবে জেলার অন্যান্য উপজেলায় বরাদ্দ হলে সিটির মধ্যেও বরাদ্দ হওয়া উচিত।’
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ‘খেজুর সরাসরি দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। সিটি করপোরেশনের জন্য আলাদা করে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। আমাদের কাছে খেজুরের কোনো বরাদ্দ আসেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও সিটি করপোরেশনের জন্য আলাদা কোনো খেজুর দেওয়া হয়নি।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহলের দাবি, ভবিষ্যতে এ ধরনের মানবিক সহায়তা বিতরণের ক্ষেত্রে শহর ও গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সমতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রংপুর সিটি করপোরেশন এলাকার দরিদ্র মানুষ ও এতিমখানাগুলোকেও এই ধরনের সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
- • সিসিটিভিতে ধরা পড়ল কুয়েত বিমানবন্দরে ড্রোন আঘাতের মুহূর্ত
- • আবারও যুদ্ধবিরতিতে সম্মত লেবানন-ইসরায়েল
- • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
- • রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আজ চূড়ান্ত শুনানি
- • ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে চাপে ফেলল মার্কিন প্রতিনিধি পরিষদ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
