ঋতুপর্ণার দুর্দান্ত গোলে সমতায় ফিরল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ১৮:১১
সেমিফাইনালে নেপালের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার কিক থেকে সরাসরি চোখধাঁধানো গোল করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক চাপ সৃষ্টি করে তারা। এর ফলও পেয়ে যায় ২৩তম মিনিটে। দীপা শাহির নেওয়া কর্নার থেকে গীতা রানি গোল করে নেপালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর বাংলাদেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি। ৩৬তম মিনিটে দ্বিতীয় গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল নেপাল। প্রীতি রায়ের দূরপাল্লার শট গোলপোস্টে আঘাত করলে বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। এ সময় গোলরক্ষক মিলি আক্তারের স্পর্শও ছিল বলটিতে।
প্রথমার্ধের শেষদিকে আক্রমণের গতি বাড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত বিরতির ঠিক আগে কর্নার কিক থেকে অসাধারণ এক শটে সরাসরি বল জালে জড়িয়ে দেন ঋতুপর্ণা চাকমা। তার দুর্দান্ত গোলে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপকে ৪-২ গোলে হারালেও ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরে রানারআপ হিসেবে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। অন্যদিকে ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ চারে জায়গা করে নেয় নেপাল।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
