বাড়িঘর ভাঙচুর মামলায় ২ জামায়াত নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৬
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনি সহিংসতার মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার কলেজ মসজিদ এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—নন্দীগ্রাম পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে নির্বাচন-পূর্ব সহিংসতার ঘটনা ঘটে। ওই হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন গুরুতর আহত হন। হামলায় মাসুদ রানার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
এই ঘটনায় আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে জামায়াতে ইসলামীর ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা করেন।
নন্দীগ্রাম থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
