বেতন বৃদ্ধির আশ্বাসে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল পুনরায় শুরু
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৪
রাজশাহী-ঢাকা রুটে শ্রমিকদের বেতন বৃদ্ধির আশ্বাসের পর ৪১ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি এ কথা জানান।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার পর থেকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন। এ কারণে ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ ট্রাভেলস ও শ্যামলী ট্রাভেলসের বাসগুলো পুরোপুরি বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়।
শ্রমিকরা তাদের দাবি জানিয়েছেন— চালকের বেতন আপ-ডাউন ট্রিপে ২০০০ টাকা, সুপারভাইজারের ১১০০ টাকা, হেলপারের ১০০০ টাকা এবং খাবার ও হোটেল ভাড়া বাবদ জনপ্রতি যথাক্রমে ১০০ ও ২০০ টাকা। এছাড়াও প্রতিবছর বোনাস দাবি করেছেন তারা।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি জানান, মালিকপক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে আশ্বাস দিয়েছে এবং আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে। এ আশ্বাসের ভিত্তিতে আপাতত বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
জা/প্র
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
