০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৬

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাফ নদী থেকে ৪০ জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে ৪০ জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৮

কক্সবাজারের টেকনাফ উপকূলের নাফ নদীর মোহনা ও সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে পাঁচটি ট্রলারসহ ৪০ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। তিনি জানান, আটক হওয়া ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফ পৌর এলাকার এবং বাকি ২টির মালিক শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। তবে, এখনো সব জেলেদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, সেদিন সকালে প্রায় ২০-৩০টি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরছিলো। হঠাৎ করে স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা এসে ৫টি ট্রলারে থাকা ৪০ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

ঘটনার দায় স্বীকার করেছে আরাকান আর্মি। তারা গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামে একটি সংবাদমাধ্যমে দাবি করেছে, বাংলাদেশি জেলেরা মিয়ানমারের জলসীমা লঙ্ঘন করে মাছ ধরছিলো। এ কারণে সকাল ৮টা থেকে দুপুরের মধ্যে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয় বলে জানায় তারা।

আরও পড়ুন