০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৪

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিলেকোঠা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চিলেকোঠা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯

নিখোঁজের তিন দিন পর খুলনায় আলামিন সবুজ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর মিউনিসিপ্যাল ট্যাংক রোডের একটি পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলামিন সবুজ রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) আলামিন সবুজ কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু দুদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় শুক্রবার বিকেলে রূপসা থানায় সাধারণ ডায়েরি করেন তারা। পরিত্যক্ত বাড়িটি নিয়ে চাচার সঙ্গে দ্বন্দ্ব ছিলো বলে জানান নিহতের বোন ও স্ত্রী।

তাদের দাবি, সবুজ মাঝে মাঝে ওই বাড়িতে আসলে চাচা মারধর করে তাড়িয়ে দিতেন। তারা অভিযোগ করেন, সবুজকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে পরিবারের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন