নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া মাচা উদ্ধার, যুবক গ্রেপ্তার
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:১৫
রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ দরবার শরিফে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় রিপন রায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) তার বাড়ি থেকে দরবারের লুট হওয়া কাঠের খাটের তিনটি মাচা উদ্ধার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিপনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী মাচাগুলো উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর নুরাল পাগলার মৃত্যু ও কবরস্থানের স্থাপনা নিয়ে বিরোধের জেরে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে রাসেল মোল্লা নামে এক ভক্ত গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে প্রায় চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলা করেন। রিপনকে সেই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় এখন পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
- • প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ
- • হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি
- • লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ‘গুরুতর ভুল’:বেন গাভির
- • জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী
- • বিশ্বকাপ জয়ে স্পেনই এগিয়ে, বলছে অপ্টা সুপারকম্পিউটার
- • তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- • বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
- • মিঠাপুকুরে বিষাক্ত মদপানে প্রাণ গেল ৫ জনের
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
