০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:০৪

শিরোনাম
ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে 'শিশু মুক্তিযোদ্ধা' স্বীকৃতির দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে 'শিশু মুক্তিযোদ্ধা' স্বীকৃতির দাবি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ১৯:৫১

প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর প্রয়াত ভাই আরাফাত রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন গাজীপুর-১ আসনের এক সংসদ সদস্য। তিনি তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

বুধবার (০৮ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন। অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া তাঁর দুই সন্তানসহ পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী ছিলেন। সে প্রেক্ষাপটে তাদের অবদানকে মূল্যায়ন করে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, সুযোগ পেলে খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত এবং তারেক রহমান ও তাঁর ভাইকে দীর্ঘ সময় বন্দী থাকার কারণে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় আনা দরকার।

এ সময় তিনি উল্লেখ করেন, এই প্রস্তাব কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং ইতিহাসের একটি দিক তুলে ধরার উদ্দেশ্যে করা হয়েছে।

সংসদ সদস্য তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে জনগণ নতুনভাবে উদ্দীপ্ত হয়েছে। পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি জানান, দীর্ঘ সময় পর গাজীপুর-১ আসনের জনগণ তাদের সমর্থন দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ওই এলাকায় জনসভায় যোগ দেওয়ার প্রত্যাশায় রয়েছেন স্থানীয় জনগণ।

আরও পড়ুন