০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৬

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বৃদ্ধ

ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ০০:৪৭

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় বদিউল আলম (৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। 

শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় গহিরা–ফটিকছড়ি সড়কের পৌরসভার জোলাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদিউল আলম ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জোলাভিটা এলাকার মৃত আহমদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদে জোহরের নামাজ আদায় শেষে বদিউল আলম বাড়ির পথে হাঁটছিলেন। এ সময় লেলাং থেকে বিবিরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন