১৩ জুন ২০২৬, শনিবার, ১৭:৪২

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

রাজধানীতে ট্রাফিক পুলিশকে মারধর ও মোবাইল ভাঙচুর: নারীসহ ৩ জনের সাজা

রাজধানীতে ট্রাফিক পুলিশকে মারধর ও মোবাইল ভাঙচুর: নারীসহ ৩ জনের সাজা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১৬:৫৮

রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন আফিয়া কনক (৪৫), শামসুজ্জামান (৫১) ও রাজু আহম্মেদ (২৯)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে হাতিরঝিল থানার আওতাধীন হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন গেট দিয়ে দুটি গাড়ি মূল সড়কে ওঠার চেষ্টা করে। এ সময় সিগন্যাল চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মো. শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে সরে যেতে বলেন।

অভিযোগ রয়েছে, নির্দেশনা অমান্য করে গাড়িগুলো সামনে এগোতে থাকে। পরে গাড়ি থেকে কয়েকজন নেমে এসে পুলিশ সদস্যকে জানান, গাড়িতে ভিআইপি রয়েছেন, তাই পেছানো সম্ভব নয়।

একপর্যায়ে ট্রাফিক কনস্টেবল আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাড়ির নম্বরপ্লেটের ভিডিও ধারণ করতে গেলে আফিয়া কনক তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাস্তায় আছড়ে ভেঙে ফেলেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও ঘটে বলে জানায় পুলিশ।

ঘটনার পর সংশ্লিষ্ট গাড়িটি তাৎক্ষণিক আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে অতিথি গ্রুপের দুই নিরাপত্তাকর্মী রাজু আহমেদ ও শামসুজ্জামানকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরে মূল অভিযুক্ত আফিয়া কনকসহ তিনজনকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত আফিয়া কনককে ১০ হাজার টাকা জরিমানা এবং রাজু আহমেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন