১৩ জুন ২০২৬, শনিবার, ১৭:৩৫

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ২৩:১২

রাজধানীর রমনার মৌচাক এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার (৫৭)।

সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, সন্ধ্যায় বিল্লালের ভাগ্নে মোবারক হোসেন আকাশকে কয়েকজন ব্যক্তি মারধর করেন। পরে বিষয়টি মীমাংসার জন্য বিল্লাল ঘটনাস্থলে গেলে সালিশ বৈঠকের একপর্যায়ে তর্ক-বিতর্কের মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন তালুকদার স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি মালিবাগ বাগানবাড়ি এলাকায় বসবাস করতেন এবং বালু-সিমেন্টের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন