রেকর্ড গড়া ম্যাচে কানাডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়া এক ম্যাচে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারের বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড গড়েছে প্রোটিয়ারা।
এর আগে পাঁচবার ২০০ ছোঁয়া দক্ষিণ আফ্রিকা সোমবার সেই সংখ্যাকে ছয়ে নিয়ে গেছে। ভারতের আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে কানাডার বিপক্ষে ৪ উইকেটে ২১৩ রান তোলে তারা। জবাবে কানাডাকে ১৫৬ রানে আটকে রেখে ৫৭ রানের জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে গত আসরের রানার্সআপরা।
ইনিংসের শেষ তিন ওভারে ৪৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এতে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে এইডেন মার্করামের দল।
শেষ দিকে ঝড় তোলেন ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৬.১ ওভারে দুজন মিলে যোগ করেন ৭০ রান। মিলার ২৩ বলে ৩৯ এবং স্টাবস ১৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
