০৫ জুন ২০২৬, শুক্রবার, ০৩:৩৯

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

২১তম দিনেও রেকর্ড গড়ছে বনলতা এক্সপ্রেস, মাল্টিপ্লেক্সে আসন সংকট

২১তম দিনেও রেকর্ড গড়ছে বনলতা এক্সপ্রেস, মাল্টিপ্লেক্সে আসন সংকট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ১৮:১১

মুক্তির একুশতম দিনে এসে মাল্টিপ্লেক্সে নতুন রেকর্ড গড়েছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা। এদিন একক দিনের আয় দাঁড়িয়েছে প্রায় ৪৫ লাখ ৪৪ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ৬৭ শতাংশ বেশি।

তবে দর্শকের আগ্রহ বেশি থাকলেও বিভিন্ন প্রেক্ষাগৃহে আসনসংখ্যা সংকটের কারণে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে সিনেমাটিকে। দুপুরের পর থেকে শ্যামলী সিনেমা, লায়ন সিনেমাস, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স এবং স্টার সিনেপ্লেক্সের কয়েকটি শাখায় আসন সংকট দেখা দেয়।

গতকাল স্টার সিনেপ্লেক্সে ৩৬ টি, লায়ন সিনেমাসে ৩ টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে ৪ টি, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে ৩ টি, শ্যামলী সিনেমায় ৩ টি এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্সে ৩ টি মিলিয়ে মোট ৫২ টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ৩৮ টি শো ছিল হাউসফুল ছিল এবং আরও তিনটি শো প্রায় পূর্ণ ছিল।

একুশ দিনে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৬৭ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, আজই ই-টিকিটিংয়ের আওতাভুক্ত প্রেক্ষাগৃহগুলো থেকে ছয় কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে ছবিটি। সামনের লাগাতার ছুটিতে মুভির কালেকশনে ভালো অগ্রগতি দেখা যাবে। 

পরিচালক তানিম নূরের নির্মাণে এই চলচ্চিত্রটি প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি। এতে রোমাঞ্চ ও হাস্যরস মিলিয়ে গল্প তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ এবং আজমেরি হক বাঁধনসহ আরও অনেকে।

আরও পড়ুন