০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:৫৯

শিরোনাম
ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব

মোবাইলে ভুয়া নোটিফিকেশন,এক ক্লিকেই সর্বনাশ-খালি হচ্ছে ব্যাংক হিসাব

মোবাইলে ভুয়া নোটিফিকেশন,এক ক্লিকেই সর্বনাশ-খালি হচ্ছে ব্যাংক হিসাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৬, ১৫:৪৩

চট্টগ্রামে নতুন ধরনের সাইবার প্রতারণার ঘটনায় উদ্বেগ বাড়ছে। ভুয়া নোটিফিকেশন ও ‘সিস্টেম আপডেট’-এর ফাঁদে ফেলে সাধারণ মানুষের মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতারক চক্র। এরপর ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে মুহূর্তেই টাকা সরিয়ে নেওয়া হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মোবাইলে হঠাৎ ব্যাংক হিসাব থেকে টাকা কেটে নেওয়া বা ব্যালেন্স যাচাইয়ের ভুয়া সতর্কবার্তা আসে। কিছুক্ষণ পর ফোনের পর্দায় ‘ইনস্টলিং সিস্টেম আপডেট’ লেখা দেখা যায়। এরপর ফোনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ব্যবহারকারীরা। পরে জানা যায়, ওটিপি, পিন ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতারকেরা বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করেছে।

গত কয়েক মাসে চট্টগ্রামে এ ধরনের শতাধিক অভিযোগ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা পড়েছে। সাতকানিয়ার এক ব্যবসায়ী সম্প্রতি এভাবে ৭ লাখ ৫২ হাজার টাকা হারিয়েছেন। একই কৌশলে প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অপরিচিত লিংকে ক্লিক করা, সন্দেহজনক অ্যাপ ইনস্টল করা এবং ফোনে অতিরিক্ত পারমিশন চালু রাখার সুযোগ নিচ্ছে প্রতারকেরা। তাঁরা ব্যাংকিং তথ্য ব্রাউজার বা পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ না করার পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী বলেন, অপরিচিত নম্বর থেকে আসা লিংকে ক্লিক না করা এবং সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা জরুরি।

পুলিশ বলছে, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার জালিয়াতিও বাড়ছে। তবে সচেতনতার অভাবেই অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন।

আরও পড়ুন