০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:৫৯

শিরোনাম
ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব

রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী আদালতে

রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী আদালতে

সারাদেশ

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ১০:৫২

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। সোহেল রানাকে আদালতের হাজতখানায় এবং তার স্ত্রী স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ইনচার্জ রিপন মোল্লা জানান, আসামিদের হাজতখানায় নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর প্রধান অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্ত্রীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছিল।

পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। ২০ মে ঢাকার একটি আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে হত্যার দায় স্বীকার করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

আলোচিত এ মামলার বিচার কার্যক্রম ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আদালতের নির্দেশনার অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন