টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২৩:৩৮
নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এনিয়ে তৃতীয় শিরোপা জিতল টিম ইন্ডিয়া।
এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম শিরোপা জিতে নেয় ভারত। গত আসরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জিতে টিম ইন্ডিয়া।
আজ সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় শিরোপা জিতল ভারতীয় ক্রিকেট দল।
রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়ে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয় নিউজল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে দুই চার ও ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫২ রান করেন টিম সিপার্ট। এছাড়া ৩৫ বলে তিন চার আর ২টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন অধিনায়ক মিচেল সেন্টনার।
ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রানে ৪ উইকেট শিকার করেন। ৩ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনাল ম্যাচে সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশানের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে ভারত।
দলের হয়ে মাত্র ৪৬ বলে ৫টি চার আর ৮টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৯ রান করেন সাঞ্জু স্যামসন। তিনি দলকে ফাইনালে তুলতে সেমিফাইনালেও খেলেন ৮৯ রানের ইনিংস। তার আগের ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ৯৭* রানের লড়াকু ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলে দেন।
আজ ফাইনাল ম্যাচে ইনিংসের শুরুতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ২১ বলে ৬টি চার আর তিন ছক্কায় ৫২ রান করে ফেরেন অভিষেক শর্মা।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৪ রান করে ফেরেন ইশান কিশান। ইনিংসের শেষ ওভারে তাণ্ডব চালিয়ে তিন চার আর দুই ছক্কায় ২৪ রান আদায় করে নেন শিবম দুবে। তিনি মাত্র ৮ বল ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
আরও পড়ুন
- • যেসব লক্ষণ হিটস্ট্রোকের ইঙ্গিত দেয়
- • নৈতিকতার চরম অবনতি দায় আসলে কার?
- • বাকস্বাধীনতা কোথায়?
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • আফগানিস্তানের বিপক্ষেও অপরাজিত বাংলাদেশ
- • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ২২
- • পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান
- • বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
