০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৬

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর

১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৪৬

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঘোষিত বর্ধিত মাশুল (ট্যারিফ) আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এক মাসের স্থগিতাদেশ শেষে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

গত ১৫ সেপ্টেম্বর নতুন মাশুল কার্যকরে প্রজ্ঞাপন জারি করা হলেও ব্যবসায়ীদের অনুরোধে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন তা এক মাসের জন্য স্থগিত করেন।

নতুন মাশুল কার্যকর হলে বন্দরের গড় খরচ প্রায় ৪১ শতাংশ বেড়ে যাবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। সবচেয়ে বেশি বাড়বে কনটেইনার পরিবহনের খরচ। এতদিন ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনারে গড়ে ১১ হাজার ৮৪৯ টাকা মাশুল দিতে হতো, এখন তা হবে ১৬ হাজার ২৪৩ টাকা। নতুন হার নির্ধারণে ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছে ১২২ টাকা।

প্রতি একক কনটেইনার জাহাজে ওঠানো বা নামানোর জন্য মাশুল ছিল ৪৩ দশমিক ৪০ ডলার বা ৫ হাজার ২৯৪ টাকা। এখন তা বাড়িয়ে ৬৮ ডলার বা ৮ হাজার ২৯৬ টাকা করা হয়েছে। কনটেইনার পণ্যে কেজিপ্রতি মাশুল এক টাকা ২৮ পয়সা থেকে কমিয়ে করা হয়েছে ৪৭ পয়সা।

এছাড়া বন্দর দিয়ে পরিবহণ হওয়া সাধারণ পণ্যে কেজিপ্রতি মাশুল গড়ে ১৪ পয়সা বাড়বে। ২০২৪-২৫ অর্থবছরে বন্দর দিয়ে আসা মোট পণ্যের ৬০ শতাংশই ছিল সাধারণ পণ্য, যা খালাস হয় বহির্নোঙরে।

আরও পড়ুন