০৭ জুন ২০২৬, রবিবার, ০০:২১

শিরোনাম
মধ্যরাতে দেশে ফিরছে লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এমপি-মন্ত্রীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল পে-স্কেল বাস্তবায়নে নতুন আলটিমেটাম দিলেন চাকরিজীবীরা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু সীমান্তে ভারতের পুশ ইনের সব অপচেষ্টা প্রতিহত করার দাবি বিজিবির

এমপি-মন্ত্রীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

এমপি-মন্ত্রীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ২২:১২

সরকারি সেবার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতের কার্যক্রম তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার সরকারি দলের বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, শিক্ষা খাতে যুগোপযোগী পাঠ্যক্রম, কর্মমুখী শিক্ষা ও মিড-ডে মিল সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য খাতে ডেঙ্গুসহ মৌসুমি রোগ মোকাবিলা, হাসপাতাল অবকাঠামো উন্নয়ন এবং নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

চিফ হুইপ জানান, বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রাখা হবে এবং সীমিত পরিসরে মূল্য সমন্বয় করা হলেও ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর এর প্রভাব পড়বে না। পাশাপাশি আইনশৃঙ্খলা, বিচারব্যবস্থা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রোববার থেকে বাজেট অধিবেশন শুরু হবে। ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে।

আরও পড়ুন