০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৩

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই নতুন উপ-উপাচার্য নিয়োগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১১:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন দুইজন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২০ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক আব্দুল আলীম এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক আব্দুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তাদের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং ভাইস চ্যান্সেলরের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন