বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বালেরদি
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ২২:৫৩
চোটের কারণে ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিওনার্দো বালেরদি।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ডান পায়ের সোলিয়াস মাংসপেশিতে চোট পাওয়ায় তিনি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবেন না। তার দ্রুত সুস্থতা কামনা করেছে আর্জেন্টিনা দল।
শুক্রবারের অনুশীলনে চোট পান বালেরদি। শুরুতে তার দ্রুত ফেরার আশা করা হলেও শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে এই ডিফেন্ডারকে।
২০১৯ সালে জাতীয় দলে অভিষেক হওয়া বালেরদির জন্য এটি হতে পারত প্রথম বিশ্বকাপ। এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে তিনি ১১টি ম্যাচ খেলেছেন। তার পরিবর্তে শিগগিরই নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করবেন কোচ লিওনেল স্ক্যালোনি।
আরও পড়ুন
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সকালের মধ্যে ১৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- • মধ্যরাতে দেশে ফিরছে লেবাননে নিহত দুই বাংলাদেশির মরদেহ
- • বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বালেরদি
- • গাজায় বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৫
- • তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বাকস্বাধীনতা কোথায়?
