শাফিনের স্মরণে আবেগঘন বার্তা মাইলসের
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০১:৫৭
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শাফিন আহমেদের দ্বিতীয় প্রয়াণবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছে তার দীর্ঘদিনের ব্যান্ড ‘মাইলস’।
শুক্রবার (২৪ জুলাই) ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক আবেগঘন বার্তায় চার দশকেরও বেশি সময়ের পথচলার স্মৃতি তুলে ধরা হয়।
বার্তায় বলা হয়, শাফিন আহমেদ ছিলেন মাইলসের অন্যতম প্রধান স্তম্ভ। লিড ভোকালিস্ট, বেজ গিটারিস্ট ও কম্পোজার হিসেবে তিনি ব্যান্ডটির পরিচিতি ও সাফল্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
মাইলস শাফিনের কালজয়ী গানগুলোর কথাও স্মরণ করেছে। ‘প্রথম প্রেমের মতো’, ‘কী জাদু’, ‘পাহাড়ী মেয়ে’, ‘পাতা ঝরে যায়’, ‘চাঁদ তারা’, ‘ধিকি ধিকি’, ‘জ্বালা জ্বালা’ ও ‘ফিরিয়ে দাও’-সহ অসংখ্য জনপ্রিয় গানকে তার সৃজনশীলতার উজ্জ্বল নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।
ব্যান্ডটির ভাষ্য, শাফিনের অনন্য কণ্ঠ, সুরেলা বেজ গিটার, সংগীতবোধ এবং প্রাণবন্ত মঞ্চ উপস্থিতি মাইলসের প্রতিটি পরিবেশনাকে স্মরণীয় করে তুলেছিল। তার অবদানই মাইলসকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বার্তার শেষাংশে বলা হয়, শাফিন আহমেদের সৃষ্টি ও সংগীতের আবেদন কখনো মুছে যাবে না। তিনি তার প্রতিটি সুর, প্রতিটি গান এবং লাখো ভক্তের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফিন আহমেদ। পরে তার মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ সংগীতজীবনে ‘নীলা’, ‘আজ জন্মদিন তোমার’ ও ‘পিয়াসী মন’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে স্থায়ী আসন করে নিয়েছেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
