২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১০

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

শালীনতার সীমা অতিক্রম করবেন না, পাপারাজ্জিকে জেরিন খান

শালীনতার সীমা অতিক্রম করবেন না, পাপারাজ্জিকে জেরিন খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২২:২১

বলিউড অভিনেত্রী জেরিন খান সম্প্রতি মুম্বাইয়ের একটি বিপণিবিতানের উদ্বোধনী অনুষ্ঠানে পাপারাজ্জির আপত্তিকর মন্তব্যে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

অনুষ্ঠানে নতুন পোশাকের প্রদর্শনী চলাকালে এক আলোকচিত্রী জেরিনকে সেটি সবার সামনে পরে দেখানোর অনুরোধ করেন। এমন মন্তব্যে তাৎক্ষণিকভাবে বিরক্ত হন অভিনেত্রী। প্রকাশ্যেই ওই পাপারাজ্জিকে সতর্ক করে তিনি বলেন, সবার সামনে পোশাক পরে দেখাব? ভবিষ্যতে আমাকে এ ধরনের কথা বলবেন না। শালীনতার সীমা অতিক্রম করবেন না। আমি এসব সহ্য করব না।

জেরিনের এমন প্রতিক্রিয়ার পর ঘটনাস্থলে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

অভিনেত্রীর অবস্থানকে সমর্থন জানিয়েছেন অনেক নেটিজেন। তাদের মতে, তারকাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে পাপারাজ্জিদেরও পেশাগত সীমারেখা ও শালীনতা বজায় রাখা উচিত।

২০১১ সালে সালমান খানের বিপরীতে ‘রেডি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পরিচিতি পান জেরিন খান। সিনেমাটির জনপ্রিয় গান ‘ক্যারেক্টার ঢিলা হ্যায়’-এ তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে তাকে খুব বেশি দেখা না গেলেও নতুন এই ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী।

ঘটনাটি ঘিরে তারকাদের ব্যক্তিগত পরিসর, সম্মান এবং পাপারাজ্জিদের পেশাগত আচরণ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন