শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০২:০২
নিট (NEET) পরীক্ষা ঘিরে চলমান বিতর্কের মধ্যে এবার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। দিল্লির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর শিক্ষার্থীদের সাহস ও প্রতিবাদের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিল্লি ও মুম্বাইয়ের বিক্ষোভের কয়েকটি ছবি শেয়ার করে টুইঙ্কেল লেখেন, “আমি এমন একটি দেশের নাগরিক হতে পেরে গর্বিত, যেখানে তরুণ প্রজন্ম এখনও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস দেখায়। তবে দুঃখজনক হলো, তাদের সেই সাহস দেখাতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জের মুখোমুখি হতে হচ্ছে।”
তিনি যে ছবিগুলো প্রকাশ করেছেন, তার একটিতে দেখা যায় মুম্বাইয়ের শিবাজী পার্কে আটক আন্দোলনকারীদের বহনকারী পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন ২৭ বছর বয়সী মডেল রিয়া আহির। আরেকটি ছবিতে দিল্লিতে পুলিশের লাঠিচার্জের সময় এক নারী আন্দোলনকারীদের রক্ষায় মানবঢাল হয়ে দাঁড়িয়ে আছেন।
পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনের প্রতি এরই মধ্যে সংহতি জানিয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ সরাসরি যন্তর মন্তরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। এছাড়া সালমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, ইমরান খান এবং রাজকুমার রাও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
বর্তমানে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, প্রয়োজনীয় সংস্কার এবং জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অবস্থান করছেন। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি। গত ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধলে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করা হয়।
আন্দোলনকারীরা জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কার, সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • হাতির সাথে ইজিবাইকের ধাক্কা, প্রাণ গেল ১০ মাসের শিশুর
- • নতুন নিয়মে ধাক্কা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুসংবাদ
- • বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
- • দেশে কমছে চিনির ব্যবহার, বাড়ছে সুক্রালোজের চাহিদা
- • গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
