২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১১

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরি’ মুগ্ধ করেছে শ্রোতাদের

কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরি’ মুগ্ধ করেছে শ্রোতাদের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১০:৩৬

কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’ প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে। ঈশান মজুমদার ও সুনিধি নায়কের কণ্ঠে গাওয়া গানটি শ্রোতাদের কাছে অতীতের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের আবহ ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করছেন অনেকে।

ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটির মন্তব্যের ঘরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে ‘স্বর্ণযুগের বাংলা সিনেমার অনুভূতি’ বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ লিখেছেন, গানটি শুনলে মনে হয় যেন মধ্যযুগীয় পানাম নগরের কোনো জমিদারবাড়ির গানের আসরে বসে আছেন।

কোক স্টুডিও বাংলা ‘পাতার বাঁশরি’কে একটি প্রেমের গান হিসেবে বর্ণনা করেছে। গানের গল্পে একজন প্রেমিকা প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার আকৃষ্ট হন। দূরে সরে যেতে চাইলেও সেই সুর ও ভালোবাসার টান তাকে আবারও ফিরিয়ে আনে। প্রেম, অপেক্ষা ও আবেগের এই মেলবন্ধনই গানটির মূল উপজীব্য।

গানটির কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। গীত রচনায় তার সঙ্গে ছিলেন ইলিয়াস হোসেন। সংগীতায়োজন করেছেন অদিত রহমান। কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনটি কিউরেট ও প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

এর আগে ‘দাঁড়ালে দুয়ারে’ গান দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন ঈশান। এবার সুনিধি নায়কের সঙ্গে দ্বৈত কণ্ঠে নতুন এই গানেও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। সুনিধিও কোক স্টুডিও বাংলার পরিচিত মুখ। এর আগে তিনি শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে ‘সন্ধ্যা তারা’ গানেও কণ্ঠ দিয়েছিলেন।

ভিডিও নির্মাণেও রাখা হয়েছে ভিন্নতা। কোক স্টুডিওর প্রচলিত স্টুডিও সেটের পরিবর্তে ‘পাতার বাঁশরি’র ভিডিও ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের পানাম নগরে। শতবর্ষী স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশ গানটির দৃশ্যায়নে আলাদা নান্দনিকতা যোগ করেছে।

গত শনিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত গানটি মাত্র ১২ ঘণ্টায় ইউটিউবে ২ লাখ ৭১ হাজারের বেশি ভিউ অর্জন করেছে, যা শ্রোতাদের আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন