০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৭

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

‘আমার মেয়ের নগ্ন ছবি চেয়েছিল’, সাইবার হেনস্থা নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

‘আমার মেয়ের নগ্ন ছবি চেয়েছিল’, সাইবার হেনস্থা নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ২০:৫৪

সাইবার অপরাধের কালো থাবা থেকে রেহাই পাচ্ছে না তারকার সন্তানরাও। সম্প্রতি বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের কিশোরী কন্যা নিতারা ভাটিয়া অনলাইনে ভয়াবহ হেনস্থার শিকার হয়েছেন। মাত্র ১৩ বছর বয়সী নিতারাকে অনলাইন গেমিং প্ল্যাটফর্মে এক অচেনা ব্যক্তি নগ্ন ছবি পাঠানোর জন্য চাপ দেয়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মুম্বাইয়ে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নিজেই প্রকাশ করেন অক্ষয় কুমার।

অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অক্ষয় জানান, কয়েক মাস আগে তার মেয়ে নিতারা একটি জনপ্রিয় অনলাইন ভিডিও গেম খেলা শুরু করে। সেখানেই এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। প্রথমদিকে সেই ব্যক্তি খেলার বিভিন্ন পর্যায়ে নিতারাকে উৎসাহ দিচ্ছিল এবং তার প্রশংসা করে বিশ্বাস অর্জনের চেষ্টা করছিল।

কিছুক্ষণ কথা বলার পর সেই ব্যক্তি নিতারাকে তার লিঙ্গ পরিচয় জিজ্ঞাসা করে। নিতারা নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তির আচরণ পাল্টে যায়। অক্ষয় বলেন, “নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায় এবং সে কুরুচিপূর্ণ প্রস্তাব দিতে শুরু করে।”

পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ করে অভিনেতা জানান, ওই ব্যক্তি নিতারার কাছে তার নগ্ন ছবি চায়। এমন অপ্রত্যাশিত ও ন্যক্কারজনক প্রস্তাবে মোটেও ঘাবড়ে না গিয়ে নিতারা সঙ্গে সঙ্গে গেমটি বন্ধ করে দেয় এবং পুরো ঘটনাটি তার মা টুইঙ্কেল খান্নাকে জানায়। অক্ষয় বলেন, “সৌভাগ্যবশত আমার মেয়ে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। খেলাটা বন্ধ করে বিষয়টি আমার স্ত্রীকে জানানোর মতো সাহস ও দেখিয়েছে। সন্তানদের সঙ্গে পরিবারের এমন খোলামেলা সম্পর্ক থাকাই জরুরি।”

এই ঘটনার উল্লেখ করে অক্ষয় কুমার সকল কিশোর-কিশোরীদের অনলাইন জগৎ সম্পর্কে সতর্ক করেন। তিনি পরামর্শ দেন, ভার্চুয়াল জগতে অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হবে। কারণ অনেকেই প্রথমে বিশ্বাস অর্জন করে পরে তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করে। সাইবার জগৎকে নিরাপদে ব্যবহার করার জন্য পরিবারের মধ্যে আলোচনা এবং সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন অক্ষয় কুমার।

আরও পড়ুন