০৬ জুন ২০২৬, শনিবার, ১১:১৮

শিরোনাম
হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান

বিশ্বকাপের আগে কাটল অনিশ্চয়তা, ভিসা পেল ইরান দল

বিশ্বকাপের আগে কাটল অনিশ্চয়তা, ভিসা পেল ইরান দল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৯:৪৮

দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরুর মাত্র ১০ দিন আগে এ অনুমোদন পাওয়ায় ইরানের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হলো। খবর শাফাক নিউজের।

ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় নির্ধারিত পরিকল্পনা পরিবর্তন করতে হয় ইরানকে। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্রস্তুতি ক্যাম্প আয়োজনের কথা থাকলেও অনিশ্চয়তার কারণে তা মেক্সিকোর তিজুয়ানায় সরিয়ে নেওয়া হয়। দলটির ৭ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘জি’ গ্রুপে খেলবে ইরান। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে দলটি।

তবে ভিসা অনুমোদনের বিষয়টি শুরু থেকেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ইরানের আইআরজিসির  সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপ প্রতিনিধিদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। বিশ্লেষকদের মতে, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এই প্রথম এমন একটি আসর আয়োজন করা হচ্ছে, যেখানে আয়োজক দেশের সঙ্গে অংশগ্রহণকারী একটি দেশের সরাসরি কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বিদ্যমান। ফলে মাঠের খেলার পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও এবারের বিশ্বকাপে বিশেষভাবে আলোচনায় থাকবে।

আরও পড়ুন