০৬ জুন ২০২৬, শনিবার, ১২:৩৬

শিরোনাম
এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের
শিরোনাম
এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৪৮ জনের সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের

শরীর ডিটক্স করবেন যেভাবে

শরীর ডিটক্স করবেন যেভাবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১০:৪৫

কোরবানির ঈদে মাংস, কাবাব, বিরিয়ানি ও নানা ধরনের সমৃদ্ধ খাবার খাওয়ার কারণে অনেকেরই শরীর ভারী ও ক্লান্ত লাগে। হজমের সমস্যাও দেখা দেয়। তাই ঈদের পর শরীরকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে অনেকেই ‘ডিটক্স’-এর কথা ভাবেন।

তবে পুষ্টিবিদেরা বলছেন, শরীর পরিষ্কার করতে দামি ডিটক্স ড্রিংক বা বিশেষ কোনো ওষুধের প্রয়োজন নেই। আমাদের লিভার, কিডনি, ফুসফুস, ত্বক ও পাচনতন্ত্র স্বাভাবিকভাবেই শরীরের বর্জ্য ও ক্ষতিকর উপাদান বের করে দিতে সক্ষম। বরং স্বাস্থ্যকর কিছু অভ্যাসের মাধ্যমে শরীরের এই স্বাভাবিক প্রক্রিয়াকে আরও কার্যকর করা যায়।

পর্যাপ্ত পানি পান করুন

শরীর ডিটক্স করার সবচেয়ে সহজ উপায় হলো পর্যাপ্ত পানি পান করা। পানি শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থ প্রস্রাব ও ঘামের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে।

সাধারণ পানির পাশাপাশি ঘরেই তৈরি করতে পারেন ডিটক্স ওয়াটার। পানিতে শসা ও পুদিনাপাতা, লেবু ও আদা, তরমুজ ও পুদিনা কিংবা আপেল ও দারুচিনি মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে পান করা যেতে পারে। এতে পানির স্বাদ বাড়ার পাশাপাশি শরীর পর্যাপ্ত তরলও পায়।

লিভারের জন্য উপকারী খাবার খান

ঈদের পর খাদ্যতালিকায় সবুজ শাকসবজি রাখার চেষ্টা করুন। এগুলো লিভারের কার্যকারিতা বাড়াতে এবং হজমশক্তি উন্নত করতে সহায়তা করে।

বিটরুট, গাজর ও রসুনও এ সময় উপকারী হতে পারে। বিশেষ করে রসুনে থাকা সালফার যৌগ লিভারের কিছু গুরুত্বপূর্ণ এনজাইম সক্রিয় করতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশসমৃদ্ধ খাবার বেছে নিন

অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে। এ কারণে খাদ্যতালিকায় রঙিন ফলমূল ও শাকসবজি রাখা ভালো।

ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরিসহ বিভিন্ন ফল অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। পাশাপাশি গ্রিন টি ও চিয়া সিডও শরীরের জন্য উপকারী হতে পারে। চিয়া সিডে থাকা দ্রবণীয় আঁশ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে।

অন্ত্রের সুস্থতায় প্রোবায়োটিক

অতিরিক্ত খাওয়াদাওয়ার পর অন্ত্রের ভারসাম্য ফিরিয়ে আনতে টক দইয়ের মতো প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার খেতে পারেন। এসব খাবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।

তবে শুরুতে অল্প পরিমাণে খেয়ে ধীরে ধীরে পরিমাণ বাড়ানো ভালো।

চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমান

ঈদের পর কয়েক দিন অতিরিক্ত মিষ্টি, কোমল পানীয় ও জাঙ্ক ফুড থেকে দূরে থাকাই ভালো। এসব খাবার শরীরে অপ্রয়োজনীয় ক্যালরি যোগ করার পাশাপাশি লিভারের ওপরও বাড়তি চাপ তৈরি করতে পারে।

এর পরিবর্তে মৌসুমি ফল, শাকসবজি ও ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া যেতে পারে।

ঘুম ও ব্যায়ামের বিকল্প নেই

স্বাভাবিক ডিটক্স প্রক্রিয়ায় পর্যাপ্ত ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ভালো ঘুম শরীর ও মস্তিষ্ককে পুনরুদ্ধারে সাহায্য করে।

এর পাশাপাশি নিয়মিত হাঁটা, দৌড়ানো বা অন্য কোনো মাঝারি মাত্রার ব্যায়াম শরীরের রক্তসঞ্চালন ও বিপাকক্রিয়া সচল রাখে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক কসরত শরীরকে সতেজ রাখতে সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, কৃত্রিম ডিটক্স পরিকল্পনা বা কঠোর ডায়েটের পরিবর্তে পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম ও ভালো ঘুমের অভ্যাসই শরীরকে সুস্থ ও সতেজ রাখার সবচেয়ে কার্যকর উপায়।

আরও পড়ুন