০৫ জুন ২০২৬, শুক্রবার, ১৬:১০

শিরোনাম
বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১৫:০০

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। দীর্ঘ অনিশ্চয়তার পর ২০২৬ ফিফা বিশ্বকাপ দেশের দর্শকেরা টেলিভিশনে সরাসরি দেখতে পারবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টিভি ও টি স্পোর্টস বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা ছিল। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তায় বিটিভি ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে সেই স্বত্ব সময় টিভি ও টি স্পোর্টসের সঙ্গে ভাগাভাগি করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সময় টিভি ও টি স্পোর্টস কর্তৃপক্ষ বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে। বিটিভি সূত্রও জানিয়েছে, খেলা সম্প্রচার নিয়ে যে জটিলতা ছিল, তার সমাধান হয়েছে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর। একই সঙ্গে তিনটি দেশে বিশ্বকাপ আয়োজনের ঘটনাও এটিই প্রথম।

বিশ্বকাপ চলাকালে দর্শকেরা সরাসরি ম্যাচের পাশাপাশি হাইলাইটস ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন। বিটিভির সম্প্রচারের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকেরাও খেলা দেখার সুযোগ পাবেন।

বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরেছে। খেলা দেখা যাবে কি না, তা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, অবশেষে তার অবসান হলো।

আরও পড়ুন