০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:২৪

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৭

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ গ্রেনেড জব্দ করা হয়।

শনিবার ( ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজান-এর বাড়িতে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত শুক্রবার ( ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে বিদেশি পিস্তল ১টি, দেশি পিস্তল ২টি, একনলা বন্দুক ১টি, ৪০ মি.মি. এইচই এমজি- গ্রেনেড ৭টি, ৪০ মি.মি. এইচই এমজি- গ্রেনেড ৩টি, ৪৩ রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন, পিস্তল বল রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড এবং তিনটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ায় এসব অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন