০৫ জুন ২০২৬, শুক্রবার, ২২:১৭

শিরোনাম
দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল

ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ২২:৩১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে প্রচারণার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয় প্রবাসী নাগরিককে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ।

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাহরাইন নিউজ এজেন্সি’ (বিএএ) এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি এবং বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক। বাংলাদেশি ওই প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর। বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীন অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডের সপক্ষে ভিডিও ধারণ, প্রকাশ ও পুনরায় শেয়ার করার অভিযোগে তাদের শনাক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এসব ভিডিওতে তারা শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নাগরিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।

আরও পড়ুন