০৫ জুন ২০২৬, শুক্রবার, ২২:৪৯

শিরোনাম
দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল

ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়

ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২১:২৯

ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (৫ জুন) ফিলিস্তিনের ইসলামিক ওয়াকফ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

​ওয়াকফ বিভাগ জানায়, শুক্রবার ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসার দিকে রওনা হন। ইসরায়েলি বাহিনীর বসানো কড়া নিরাপত্তা ব্যারিকেড ও নানা প্রতিবন্ধকতা পার হয়ে তারা মসজিদ চত্বরে সমবেত হলে পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

​ফিলিস্তিনিদের অভিযোগ, গত তিন বছর ধরে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার বাসিন্দাদের আল-আকসায় নামাজ আদায়ের সুযোগ থেকে বঞ্চিত করছে ইসরায়েল।

ইসলামের অন্যতম পবিত্র এই স্থানে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করা এবং ধর্মীয় উপাসনা নিয়ন্ত্রণ করতেই ইসরায়েল নিয়মিত এই ধরনের নিষেধাজ্ঞা জারি করে আসছে।

আরও পড়ুন