প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ২১:১২
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় গ্রেপ্তার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৫ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলাম (৩২)।
মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।
মামলার নথিসূত্রে জানা যায়, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে লাল টেলিফোনের তামার তার চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় বিটিসিএল শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করার পর তদন্তে নেমে রঞ্জন চন্দ্রকে গ্রেপ্তার করে সিটিটিসি।
জিজ্ঞাসাবাদে রঞ্জন স্বীকার করেন যে, তিনি চুরি করা ৮ কেজি ২০০ গ্রাম তামার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল সংলগ্ন একটি ভাঙারি দোকানে বিক্রি করেছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙারি দোকানদার রিজাকুল ইসলামকে গ্রেপ্তার এবং চকবাজারের একটি গুদাম থেকে চুরি হওয়া তার উদ্ধার করা হয়।
আরও পড়ুন
- • দুই হাজার বন্দির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
- • বিয়ের পর জীবনসঙ্গীকে নিয়ে দীপ্তি চৌধুরীর পোস্ট
- • আর্জেন্টিনা সমর্থকদের ৬০০ ফুট দীর্ঘ পতাকার শোভাযাত্রা
- • আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি!
- • ইসরায়েলি বিধিনিষেধের মধ্যেও আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
- • অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ফিরছেন সালাউদ্দিন
- • চলতি মাসেই দায়িত্ব নিচ্ছেন নতুন ভারতীয় হাইকমিশনার
- • প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি: ৫ দিনের রিমান্ডে দুই
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
